
অনলাইন ডেস্ক: করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬৩ জন।
৩০ জানুয়ারী (শনিবার) বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৬৩ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন। আরও ১৭ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ১১১ হয়েছে। গত একদিনে চিকিৎসাধীন আরও ৩৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন হয়েছে। ছবি: সংগ্রহকৃত।