নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জ উপজেলা ৭নং পাইকপাড়া উত্তর ইউঃ সাছিয়াখালী মদিনাতুল উলূম নূরাণী ও হাফেজীয়া মাদ্রাসায় বিজয় দিবসে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এর সাথে ২০২০ শিক্ষাবর্ষে মেধা তালিকা প্রকাশ করা হয়।

১৬ই ডিসেম্বর (বুধবার) সকালে সীমিত পরিসরে মাদ্রাসার নিজ কার্যালয়ে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা ও মিলাদ মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদ মিজির সভাপতিত্বে প্রধান শিক্ষক হাফেজ মাওঃ আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ টিপু সুলতান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা মোঃ তসলিম জমাদার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সেক্রেটারী ডাঃ আব্দুল কাদের খান সোহাগ, মোঃ মাছুম পাটওয়ারী, প্রধান মৌলভী হাঃ মোঃ নাজিমুদ্দিন, সহকারী শিক্ষক লোকমান জমাদার, আমান উল্লাহ খান ফারাবী, হেফজো বিভাগের প্রধান হাঃ নজরুল ইসলাম, অভিভাবক গিয়াস উদ্দিন জমাদার, মোঃ কামাল, আরিফ পাটওয়ারী সহ প্রমুখ।
অনুষ্ঠানে ২০২০ শিক্ষাবর্ষের সকল ছাত্র/ছাত্রীদের ফলাফল প্রকাশ ও মেধা তালিতা ঘোষণার পাশাপাশি মেধা তালিকায় সর্বোচ্চ স্থান অধিকার কারীদের জন্য সম্মান জনক পুরুস্কারের আশ্বাস দেওয়া হয়।
পরিশেষে সকল শহীদদের প্রতি বিশেষ দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।