ফরিদগঞ্জের প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার কৃষি উপকরণ বিতরণ

এস.এম ইকবাল: ফরিদগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রান্তিক কৃষকদের করোনাকালে প্রনোদনা ও পূনঃবাসনের লক্ষ্যে কৃষকদের মাঝে সার ও বিভিন্ন প্রজাতির বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি। অনুষ্ঠানে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ নুরে আলম, এস,এম আমির হোসেন, এ,বি,এম ছালেহ আহাম্মদ, মুকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রনোদনা প্রকল্পে ৫৯০ জন ও পূনঃবাসন প্রকল্পে ১০০ জন কৃষকদের মাঝে সার ও বিভিন্ন প্রজাতির বীজ বিতরণ করা হয়। এ ছাড়াও ২ হাজার ৬ শত কৃষকের মাঝে পর্যায়ক্রমে হাইব্রীড ধানের বীজ বিতরণ করা হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *