ফরিদগঞ্জের চান্দ্রায় সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী স্মরণে স্মরণ সভা, আমাদের প্রজম্মকে দেশের এই বীর সেনানীদের অবদান আঁকড়ে ধরে স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে হবে…..ভূমি মন্ত্রণালয় সচিব মোঃ মাসুদুর রহমান পাটোয়ারী

স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় সচিব মোঃ মাসুদুর রহমান পাটোয়ারী বলেছেন,বাঙ্গালী জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ডাকে সাড়া দিয়ে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ফরিদগঞ্জের কৃতিসন্তান সেক্টর কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল (অব:) চৌধুরীর সংগ্রামে অবিস্মরণীয় অবদান রাখেন। তিনিই সামরিক বাহিনীর প্রথম ব্যক্তি যিনি ২৫ মার্চ এর কাল রাত্রিতে নিজের অধীনস্থ সেনা সদস্যদের নিয়ে পাকবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আবার ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথতলার আম্র কাননে মুজিবনগর সরকারকে সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রথম স্যালুট দিয়েছিলেন। দেশের জন্য নিজে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন। এছাড়া মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে তার অবদান অনস্বীকার্য। তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদেরকে গুণী মানুষটির কথা তুলে ধরতে হবে । তার স্মৃতি ধরে রাখতে হবে। তাই আমাদের প্রজম্মকে দেশের এই বীর সেনানীদের অবদান আঁকড়ে ধরে স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে হবে শনিবার (২৬ সেপ্টেম্বর)দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমাণ্ডার সদ্য প্রয়াত লে: কর্ণেল(অব:) আবু ওসমান চৌধুরীর জন্মস্থান চান্দ্রায় তাঁর স্মরণে শোকসভা , মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। স্থানীয় চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় বাচ্চু মিয়া স্বর্ণকারের সভাপতিত্বে ও মাহবুবুল আলম সোহাগের পরিচালনায় এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রনালয়ের উপসচিব মো: হাবিবুর রহমান, উপজেলা সেক্টর কমা-ার ফোরাম ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার, চাঁদপুর জেলা আওয়ামীলীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহ মো: মুকবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার শহিদ উল্যা তপদার, ফরিদগঞ্জ এ আর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, সেক্টর কমা-ার ফোরাম উপজেলা শাখার সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যাহ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: শফিকুর রহমান পাটওয়ারী। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *