স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ উপজেলার সংবাদপত্র এজেন্ট ও ম্যাগাজিন হাউজের স্বত্তাধিকারী মাও. তাজুল ইসলামের বড় ছেলে ইমরান হোসেন পাবেল মারা গেছে। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন) গত এক সপ্তাহ ধরে পাবেল জ¦রে আক্রান্ত ছিল। গতকাল সোমবার সকালে ঢাকা মিডফোর্ড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষনা করে। সে জগন্নাথ বিশ^বিদ্যালয়ে ব্যবসায়ী শাখার অর্নাস ২য় বর্ষের ছাত্র ছিল। ছোটবেলা থেকেই পাভেলের হার্টে মৃদু ছোট ছিদ্র ছিলো বলে জানায় তার বাবা ফরিদগঞ্জ ম্যাগাজিন হাউজের স্বত্বাধিকারী তাজুল ইসলাম। পাবেরের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ।
দুপুর তিন টায় পৌরসভা মাঠে ১ম জায়নাজা শেষে তার নিজ বাড়ী উপজেলার চরমান্দারী গ্রামে বিকালে ২য় জায়নাজা শেষে পারিবারিক গোরস্থানে পাবেলকে দাফন করা হয়।
এদিকে ইমরান হোসেন পাবেলের মৃত্যুতে এ আর সরকারী মডেল হাইস্কুলের শিক্ষক মন্ডলী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, দৈনিক যায়যায়দিন ফেন্ডর্স ফোরাম, ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।