ফরিদগঞ্জে দুই গরু চোর আটক ॥ গরু উদ্ধার

নারায়ন রবিদাস:
ফরিদগঞ্জে গরু চোর চক্রের দুই সদস্যকে চুরি হওয়া একটি গরুসহ আটক করেছে পৃুলিশ। এব্যাপারে থানায একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতরা হলো; চাঁদপুর সদর উপজেলার হাপানিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে বাবুল পাটওয়ারী (৪২) ও ইসলামপুর গ্রামের রুস্তম খাঁনের ছেলে সোহেল খাঁন(৩০)।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে ফরিদগঞ্জ উপজেলার হরিণা খাঁন বাড়ির হারুনুর রশিদের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে চোরের দল পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে বাবুল ও সোহেলকে চুরি যাওয়া একটি গরুসহ আটক করতে সক্ষম হয়। পরে শনিবার সকালে পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে হারুনুর রশিদ বাদী হয়ে শনিবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করে।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজী মো; জাকারিয়া জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরু চুরির কথা স্বীকার করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব গরু চোর চক্রের দুই সদস্যকে আটক করার পাশাপাশি চুরি হওয়া একটি গরু উদ্ধারের বিষযটি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *