নারায়ন রবিদাস:
ফরিদগঞ্জে পানিতে ডুবে মোসাম্মৎ ইসরাত জাহান মিলি নামে দেড় বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ফরিদগঞ্জ পৌর সদরের চরকুমিরা গ্রামে এঘটনা ঘটে। মিলি ফরিদগঞ্জ পৌরযুবদলের ৯নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আ: কাদির বকুলের মেয়ে। জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি বাড়ির অন্য শিশুদের সাথে খেলা করছিল। এরই একপর্যায়ে সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে তার নিথর দেহ ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুই বোনের মধ্যে মিলি ছিলো ছোট। তার এই অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।