চলে গেলেন ফরিদগঞ্জের সাবেক কৃতি ফুটবলার ও বিশিষ্ট সমাজ সেবক সাহাবুদ্দিন সঊদ

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুর ফরিদগঞ্জের সাবেক কৃতি ফুটবলার ও বিশিষ্ট সমাজ সেবক সাহাবুদ্দিন সঊদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ফরিদগঞ্জ ডায়বেটিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে নেয়ার পথে দুপুর ১২টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।এই সাবেক ফুটবলার দীর্ঘদিন ক্যান্সার ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

সাহাবুদ্দিন সঊদ ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, উপজেলা, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক, সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ-এর সম্পাদক ও প্রকাশক, দৈনিক ইলেশপাড়ের ব্যুরো চীফ, দৈনিক যায় যায় দিনের উপজেলা প্রতিনিধি সাংবাদিক নূরন্নবী নোমানের শ্বশুর। তার মৃত্যুতে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বাদ আসর মরহুমের নিজ গ্রামের বাড়ির পিতা-মাতার কবরের পাশে দাফন হওয়ার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *