নবী নোমান: শনিবার উপজেলা আশিক আলী স্কুল মাঠে, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনে জেলা বিএনপির আহŸায়ক শেখ ফরিত আহম্মেদ মানিক প্রধান অতিথির বক্তব্যে বলেছেন- সারা দেশের বিএনপির নেতাকর্মী ও স্বাধীন দেশের ষোল কোটি মানুষ আজ ভালো নেই। কারণ আমাদের প্রাণপ্রিয় মাতৃতুল্য নেত্রী এবং ষোল কোটি মানুষের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় বন্দি। নেত্রী যতদিন কারাগারে থাকবে ততদিন আমরা জিয়ার সৈনিকরা শান্তিতে রাত্রিযাপন করতে পারি না। তাই জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে, সংগঠনকে শক্তিশালী করতে হবে। দল যদি শক্তিশালী না থাকে তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো। দেশনেত্রী খালেদা জিয়াকে কারাবন্দি থেকে মুক্ত করতে হলে রাজপথে কঠোর আন্দোলনে নামতে হবে। সেই আন্দোলনের মূল প্রস্তুতি হচ্ছে আজকে এই সম্মেলন। এই সম্মেলন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না। তিনি আরোও বলেন- দেশে মানুষ আজ বর্তমান সরকারের কাছে জিম্মি হয়ে আছে। মানুষের সমগ্র অধিকার আজ এই ফ্যাসিবাদী সরকার কাছে হরণ হয়ে গেছে। গনতন্ত্রের মাতা যেখানে কারাবন্দি সেখানে পুরো ষোল কোটি মানুষই আজ বন্দিধশায় জীবন কাটাচ্ছে। তিনি বলেন- একটি চক্র বিএনপিকে ও তার ঐক্যবদ্ধ শকিতকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র করছে। আগামী এক সপ্তাহের মধ্যে ওই দুষ্ট চক্ররা টের পেয়ে যাবে। তার বক্তব্য শেষে তিনি ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করেন।
উপজেলা বিএনপির আহŸায়ক শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপত্বিতে ও পৌর বিএনপির আহŸায়ক আমান গাজীর পরিচালনায়, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীয় সহ সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ, বিশিষ্ট সমাজ সেবক, ও উপজেলা বিএনপির সাকেব সভাপতি, আলহাজ্ব এমএ হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. ছলিম উল্যা সেলিম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, দেওয়ান সফিকুর জ্জামান, যুগ্ম আহবায়ক মুনির চৌধুরী, অ্যাড. জহির উদ্দীন বাবর, ঢাকা টে·ার্স বারের সাবেক সভাপতি ও বিএনপি নেতা অ্যাড. আব্বাস উদ্দীন, জেলা বিএনপি নেতা হজরত আলী, অ্যাড. জাহাঙ্গীর, চাঁদপুর সদর বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহম্মেদ বাহার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন আকাশ প্রমূখ।