ফরিদগঞ্জে মাদ্রাসা ছাত্রীর আত্মহনন

ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে তাসলিমা আক্তার (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহনন করেছে। রোববার ভোররাতে উপজেলার ১২নং চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে করেছে।
জানা গেছে, ঢাকায় রাজমিস্ত্রির কাজ করা বিল্লাল হোসেনের মেয়ে তাসলিমা সন্তোষপুর দারুল সুন্নাত মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। তাসলিমার ফুফাতো ভাই শহিদুল ইসলাম জানান, শনিবার রাতে সে নিজ ঘরে ঘুমাতে যায়। ভোরে তার মা মনোয়ারা বেগম তাকে ঘুম থেকে উঠার জন্য ডাকলে সে সাড়া শব্দ না পাওয়ায়, পরে সে দরজা ভেঙ্গে ঘরের সিলিং ফ্যানের সাথে গলার ওড়না পেঁচানো অবস্থায় তাসলিমার ঝুলন্ত লাশ দেখতে পায়। তাসলিমা ২ভাই ৩ ববোনের মধ্যে সবার ছোট। তবে তার আত্মহননের কারণ জানা যায় নি। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, সংবাদ পেয়ে থানা পুলিশের এসআই জাকারিয়া লাশ উদ্ধার করেছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *