
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: গত দুই দিনের ঘুর্ণিঝড় বলবুলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রাণহানির ঘটনা না ঘটলেও শীতকালিন শাক সবজি, রোপা আমন ও সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। অপর দিকে উপজেলার বিভিন্ন এলাকায় ঝড় হাওয়ার কারণে গাছপালা পড়ে বেশ কিছু বসত ঘর বাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মোঃ আশিক মাহমুদ জামিল জানান, ঘুর্ণিঝড় বুলবুলের ঝড় হাওয়া ও ভারী বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায়, উঠতি শীতকাল শাক সবজি ১ শ’ ৬০ হেক্টর, রোপা আমন ধান ১শ’ ৩৫ হেক্টর ও সরিষা ১৬ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যানরা জানান, ঝড় হাওয়ার কারণে, তাদের ইউনিয়নে জনগণের কাঁচা বসত ঘর বাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা গুলোর মধ্যে রয়েছে, আদশা গ্রাম, খাজুরিয়া, গল্লাক, মনতলা, বাসারা,বালিথুবা, রূপসা ও পৌর এলাকার মিরপুর রয়েছে। এদিকে ঝড়ের কারণে শনিবার গভীর রাতে পৌর এলাকার বিদ্যুৎ পরিস্থিতি ¯^াভাবিক হলেও বাকী পুরো উপজেলা এখনো অন্ধকারে রয়েছে।
এদিকে ঝড়ের তাণ্ডব হ্রাস পাওয়ার সাথে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান পরিদর্শন করেন। এসসময় তিনি সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।