
কচুয়া উপজেলা প্রতিনিধিঃ
কচুয়া উপজেলার গ্রামে মাছিমপুর মুন্সি মঞ্জিল এ একে এম আফজাল হোসেন এর বাড়ীতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
এ একে এম আফজাল হোসেন বলেন আমি গত ৪ঠা জানুয়ারি ঢাকা বসবাসরত আমার বড় মেয়ের জামাই ইঞ্জিনিয়ার তাজবীর উর রহমানের অসুস্থা খবর পেয়ে,দ্রুতগতিতে আমার স্ত্রী এবং বাসার সকলকে নিয়ে, বড় জামাইকে দেখার জন্য,বাসার সকল দরজা জানালা বন্ধ করে যাই।
অদ্য ১২ই জানুয়ারি বিকাল ৩ঘটিকার সময় ঢাকা থেকে ফিরে এসে দেখি কে বা কাহারা আমার বাসার বিল্ডিংয়ের উত্তরপাশের থাইগ্লাস ও গিরীল ভেঙে এবং ভিতরে ডুকে ৪লক্ষ ৭০হাজার নগদ টাকাসহ,৫/৬লক্ষ টাকা ৯ভরি স্বর্ণের জিনিস গুলো ও SUMSUNG -M21য়ার (IMEI) নং (1) 353646370367362(2)359560470367368 এর একটি এন্ড্রয়েড সেট, যার মূল্য ২১হাজার টাকাসহ স্টীলের আলমারি ভেঙে নিয়ে গেছে।
এ চোরির ঘটনাটি কে বা কাহারা ঘটিয়েছে,তা খোঁজখোজি করে না পাওয়াতে,এ একে এম আফজাল হোসেন নিজে বাদী হয়ে, অজ্ঞাত নামা করে কয়েকজন কে আসামি করে, কচুয়া থানা অফিসার ইনচার্জ নিকট একটি মামলা দায়ের করেছেন।
এ সময় অফিসার ইনচার্জ বলেন চোরি হওয়া ঘটনাটিকে সঠিকভাবে তদন্ত সাপেক্ষে আসামিদের বের করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।