ধ্রুপদীর ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা

ফরিদগঞ্জ প্রতিনিধি : ‘নারীদের কল্যাণে আমরা’ এই শ্লোগানে ২০১৮ সালের ১ ডিসেম্বর পথ চলা শুরু নারীবাদী সংগঠন ‘ধ্রুপদী’র। দেখতে দেখতে প্রতিষ্ঠানটির এক বছর হয়ে গেছে। ১ম প্রতিষ্ঠা বার্ষিকী সুন্দরভাবে উদযাপন করতে ৩০ নভেম্বর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ধ্রæপদীর সদস্য সচিব খাদিজা আক্তার রিভার পরিচালনায় প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন আহŸায়খ ফাতেমা আক্তার শিল্পী।
    আগামী বছরের ৬ জানুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অন্যান্য আয়োজনের মধ্যে থাকবে একটি ‘স্মরণিকা’। বর্ণাঢ্য শোভাযাত্র, আলোচনা সভা। এছাড়াও ঐ দিন সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবেয়া আক্তার, তৃপ্তি মনি, রাশেদা হক সুমি, ফাতেমা আক্তার রিতা, হাফসা, ফাতেমা আক্তার ইতু, রহিমা সুলতানা, শারমিন সুলতানা, ফারজানা আক্তার পলি ও জাহিদা আক্তার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *