ফরিদগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি: কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে গতকাল শনিবার ফরিদগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ফরিদগঞ্জ থানা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুর রকিব। সদস্য সচিব বাহার উদ্দিনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক এম কে মানিক পাঠান, পৌর কমিউনিটি পুলিশিং এর আহবায়ক খলিলুর রহমান, সদস্য সজিব আহমেদ, জানিবুল ইসলাম জুয়েল, শহিদুল ইসলাম, পুতুল সরকার, এবং থানা পুলিশের সিপিও নাছির উদ্দিন। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *